শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুগদা থানা পুলিশ মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. হিমু (২৫), মো. সোহেল রানা (১৯), রানা (২২), মো. সাগর (২৩), মো. ইব্রাহিম (৩২), মো. আ. মুমিন (২৫), মো. অন্তর (২০), মো. জুম্মান (২৭), মো. রফিক (৩০), মো. বোচা (৩৫), লাইলী ওরফে বৃষ্টি (২৬), মো. মুজিবুর রহমান (৩২) ও মো. হৃদয় (২৪)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।