শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আজিজ, মো. নাজমুল হোসেন সোহাগ, মো. দুলাল, মো. নয়ন মোল্লা, মো. সোহেল রানা, মো. জহির, মো. ইয়াকুব, মো. আতিক হাসান, ইমাম হোসেন, মো. জামিল, মো. শাহিন মিয়া, মো. মনির হোসেন, মো. নাদির আলী, মো. শহীদুল্লাহ ওরফে শহীদ, মো. কাল্লু মিয়া, মো. মনির হোসেন, মো. মাসুদ রানা, মো. জামাল ইসলাম, মারুফ ইসলাম, কাজী মো. রমজান, সার্দ আকন সাঈদ, রাজন, মো. ফরিদ, মো. অন্তর, মো. হাসান, মনিরুজ্জামান, মো. ইমরান হোসেন, সৌরভ, মো. সাকিব মিয়া, মো. ফারুক, মো. রতন, রাহাত আহাম্মদ রনি, শামিম হোসেন, মো. সাগর, মো. খোরশেদ আলম, মো. আ. জুলহাস, শিল্পী আক্তার, মাহাবুব আলম, মো. হাসান, মো. জিকরুল মিয়া, মো. তৌহিদ মিয়া, মো. রবিউল ইসলাম, মো. জিহাদ, মো. মশিউর, আ. ওদুদ, কামরুল হাসান, নুরে আলম, মো. রেজাউল ইসলাম জীবন, মো. নাদিম ও কাজল কান্তি দে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় তিনজন, শেরেবাংলা নগর থানায় দুইজন, মোহাম্মদপুর থানায় ১৯ জন, আদাবর থানায় সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয়জন ও হাতিরঝিল থানায় ১৪ জন রয়েছে।