বাসস
  ১১ আগস্ট ২০২৬, ২০:৩৫

রাজধানীর পল্টন এলাকায় গ্রেফতার ১৩ 

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর পল্টন থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পল্টন থানা পুলিশ আজ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. মাহবুবুর রহমান আশিক ওরফে কায়েস (৩৬), মো. রায়হান (২৫), মো. ইব্রাহীম (৩০), মো. মানিক ওরফে টনি মোল্লা (৩০), মো. অনিক (২৬), মো. হযরত আলী (২২), মো. সাগর (১৯), মোস্তফা জামান মুন্না (২৭), মো. ইমরান (২৮), মো. দেলোয়ার ওরফে দেলু (৪০), মো. শাকিল (১৮), মো. আরিফ (১৯) ও মো. আল আমিন ওরফে সজিব (২৪)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।