বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৭:৪৩

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ১,১১৫ কোটি টাকার বেশি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে আজ মোট ৩৯৩টি কোম্পানির ৪১ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৫৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ৫৬২ টাকা লেনদেন হয়।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৩ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ দশমিক ৫৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২টির শেয়ারের দাম বেড়েছে, ১০১টির কমেছে এবং ৫০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল বেক্সিমকো লিমিটেড, সার্ভ ইন্ডিয়া, মালেক স্পিনিং, এমএল ডাইং, সায়হাম টেক্স, বেক্সিমকো ফার্মা, ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি  ও সেনা ইন্স্যুরেন্স।

দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-সেনা ইন্স্যুরেন্স, আইপিডিসি, আইসিবি অগ্রণী ১ম মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, বিডি ল্যাম্পস, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

অন্যদিকে, দাম কমার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, ঢাকা ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, আমরা টেকনোলজি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।