বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৭:০৪

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮টি মামলা

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল (সোমবার) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ট্রাফিক পুলিশ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১৫টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৯টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৫৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৯৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।