বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৫:০৩

মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

প্রতীকী ছবি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর মুগদা ও খিলক্ষেত থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সোহেল মিয়া (৪২), মো. শফিকুল ইসলাম (৪০), মো. সুলতান (৩২), মো. খোকন (৪৮), মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. রাসেল (২১), মো. শিবলু (৩০), মো. ফয়সাল রাটী (২৭), মো. বিল্লাল হোসেন (৩২), জাহাঙ্গীর (২৫), মো. মনির (২৫), মো. নাছির উদ্দিন (২৮), মো. ইমদাদ ইসলাম (২৪), মো. স্বপন মিয়া (৪৮) ও মো. বিল্লাল হোসেন (৩৫)।

অন্যদিকে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. রমজান মিয়া (৩৮), মো. জহিরুল ইসলাম (৪৮), মো. রুহুল আমিন (৫৫), মো. মাসুম মিয়া (৪৫), মো. নজরুল ইসলাম (২৬), মো. জুয়েল (২৭), মো. আশিক (১৯), মো. সজিব (২৬), দিগন্ত মজুমদার (২৬) ও মো. আরিফুজ্জামান (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।