শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (সোমবার) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির ৩২ কোটি ৪৩ লাখ ১ হাজার ৮৪৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৯০৮ কোটি ৪০ লাখ ৩১ হাজার ১৯৫ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১২৯টির দর কমেছে এবং ৬৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ দশমিক ৮৭২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ দশমিক ৮৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১২৯টির দর কমেছে এবং ৬৪টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো লিমিটেড, এমএল ডাইং, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাইহাম টেক্স, সাভার ইন্ডা., প্রাইম ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডমিনেজ স্টিল এবং সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে রয়েছে, নর্দার্ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সমরিতা হাসপাতাল, ঢাকা ইন্স্যুরেন্স, সিটি ইন্স্যুরেন্স এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে, দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, মিডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল এবং ফ্যামিলি টেক্স।
দিন শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৪৯৫ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৫৯ টাকা।