বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৯:৩৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৮৫ জন

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (রোববার) তাদের গ্রেফতার করা হয়।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় ৬ জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় ৭ জন ও সবুজবাগ থানায় ১৩ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।