শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর মতিঝিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গতকাল (রোববার) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো-মো. কামাল (৩৫), মো. সুমন মোল্লা (৩৫), মো. জাহিদুল ইসলাম (৫০), মো. সজিব (২৪), মো. দুলাল (২২), মো. সুজন মিয়া (৩০), মো. আরিয়ান রহমান প্রান্ত (২৭), মো. রাশেদুল ইসলাম জয় (২৮), জসিম কাজী (৩৫) ও মো. মানিক মিয়া (৩৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।