শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৮০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২০ টি বাস, ১২ টি ট্রাক, ১৭ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭ টি বাস, ৪ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ২৮ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯ টি বাস, ২৪ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি, ২২৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০০ টি গাড়ি ডাম্পিং ও ৩৫৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।