শিরোনাম

রাজশাহী, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।