শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪, লালবাগ বিভাগ ২৪, ওয়ারী বিভাগ ৬৪, মতিঝিল বিভাগ ৮৭, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫০, গোয়েন্দা বিভাগ ৮ এবং সিটিটিসি বিভাগ এক জনকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭ টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, ১২ টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা, একটি কাটার, ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (এ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।