শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী, তুরাগ ও খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুর জব্বার হৃদয়, মো. আরিফ, মো. সাঈদ শেখ, মো. বেল্লাল,মো. সাদেক,নজরুল ইসলাম নাঈম, মো. রাসেল, মো. ফাহিম, মো. হৃদয়, মো. সালমান, রাসেল, শাওন,আকাশ, মো. শাকিব, আব্দুল মান্নান, হাসিনা, মো. আল আমিন, মো. রুবেল মোড়ল, বিজয়, ইয়াছিন,মো. রশিদ, মুসা, মো. হান্নান মিয়া, মো. মিরাজ হোসেন ওরফে ডালিম এবং সজল মিয়া জয়।
তুরাগ থানা সূত্রে জানা গেছে, রোববার তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. মিজানুর রহমান, মো. বাবু, মো. অন্তর, মো. মাসুম মিয়া, মো. রাব্বি চৌধুরী পলাশ, মো. জিন্নত আলী, বকুল, মো. রফিক,মো. আনোয়ার, মো. রিপন এবং মো.সবুজ মল্লিক।
খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, রোববার খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-মো. আনোয়ার হোসেন, মো. জয় মিয়া, শ্রী সুজন কুমার দাস, মো. জনি সরকার, মাহফুজ আল মাহিন এবং মো. সাগর।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।