শিরোনাম

বরগুনা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, গত ১৫ বছর আগে দলীয় কাজে বরগুনায় এসেছিলাম। তখন যেমন দেখেছি, এখনও তেমনই আছে। বরগুনার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা ও খাল খননসহ জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকট, শিশু বিশেষজ্ঞ নার্সসহ পদায়নের চেষ্টা করবেন।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সূবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও বিএনপি নেতা এ. জেড এম সালেহ ফারুক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সজল চন্দ্র শীলসহ সকল দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
পরে বিকেল ৪টায় সেলিমা রহমান এমপি বরগুনা সার্কিট হাউস হলরুমে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।