বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৯:৪২

বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ 

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার শেরেবাংলা নগর থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলো-মো. রমজান মিয়া (২২), খালেক আহমেদ (৩৫), মো. জামাল হোসেন (৪০), মো. মাকসুদুর রহমান (৫২), এনামুল হক (৩৬), মো. তরিকুল ইসলাম আবির (২৫), মো. রমজান (১৮), মো. জুয়েল (১৯), মো. আব্দুল্লাহ (২২), মো. হৃদয় খান (২৫), মো. কামাল হোসেন (২৪), সুইটি আক্তার (২৪), কামরুন নাহার (২৪), মিলন চন্দ্র গাইন (২৮), নাঈম ইসলাম (২৫), মো. আল আমিন (২৬), মো. রাহিম কবির অরন্য (২৫) ও মো. কামরুজ্জামান (৩৫)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।