শিরোনাম

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন।
গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।