বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৮:০৯

শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. দুলু মিয়া (৩৪), মো. শাহা জামাল (৪০), মো. ইয়াছিন (৩০), মো. জাফর (৩০), মো. রকি (২৬), মো. আইদুল ইসলাম (২৫), মো. সুমন (২৭), মো. নুরু (১৯), মাহিন চৌধুরী তুষার (১৯), জাকির হোসেন (২৬), মো. সাব্বির (২২), মো. জহিরুল ইসলাম (৩৮), মো. আমির হোসেন (৩৯), হাসান মারগোব মোর্শেদ (৩৮), মো. চাঁন বাদশা (২৫), মো. মুসা (২৫), মো. শান্ত (২৫), মো. সাকিব ইসলাম শাহেদ (১৯), মো. সোহেল মোল্লা (২৮), মো. মঞ্জুর মোরশেদ ও সৈয়দ আজমাইল হাসিব ওরফে সামির (১৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।