শিরোনাম

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬(বাসস): জাতীয় প্রেসক্লাব সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই। তিনি আজ রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মৃণাল কৃষ্ণ রায়ের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস- এ কাজ করেন।
জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।