শিরোনাম

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ শনিবার বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. আব্দুর রহিম, রতন দেওয়ান, মো. সজিব, মো. রমজান, মো. জাফর, মো. সানী, দেলোয়ার হোসেন, মো. রাজু, শরীফুল ইসলাম মাহিম, শরীফুল ইসলাম, আহম্মদ ধ্রব, তানভীর আহমেদ, নয়ন, আ. সালাম, মো. রাজু ইসলাম, মো. পিয়ার আলী, মো. শাহিন, আব্দুর রহমান শুভ ও মো. রাফসান।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।