শিরোনাম

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. জাফর (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ আজ শনিবার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাফর যাত্রাবাড়ী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।