শিরোনাম

কিশোরগঞ্জ, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজার গুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরে দলের প্রয়াত জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, জননিরাপত্তা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে হবে।