বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১৬:২১

রাজধানীর পল্টনে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টন মডেল থানা পুলিশ আজ তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত, পুরাতন মামলার আসামি ও ডিএমপি অধ্যাদেশের বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো- কৃষ্ণ কুমার সরকার (৬০), খোরশেদ আলম (৪৫), জাহেদুল ইসলাম তালুকদার (৪২), আবু সুফিয়ান (৩৯), তামিম (১৯), মো. আরিফ (১৯), সাইমুন আহম্মেদ (১৯), নাঈম মাঝি (১৯), মাঈন উদ্দিন (৩৫),  ইমরান (২৬), রবিন (১৯), সুমন হাওলাদার (২০), জাবেদ আহমেদ রানা (২৪), সুজন (২৫), রনি (৩২), মো. মোক্তার হোসেন (৩৪), মো. রাকিব সিকদার (৩০), মো. ইয়াছিন (৩০), মো. রাকিব (২২), লিটন দাস (৪১), মো. হানিফ (৪২), মো. রাজ (২৯), পলাশ চন্দ্র দাস (৩২), মো. রকি (১৯) ও তুহিন (২১)। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।