বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ১৬:০৫

রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো- মো. তাজুল হক, তামজিদ, আপেল, মো. সাগর, রাকিব, মো. হাসান, মো. জনি, আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম, মানিক রতন, মো. রাজু, রাকিবুল হাসান, মো. শাওন ও মো. আল আমিন।

গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। 

তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।