শিরোনাম

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. শাকিল (২৩), মো. বাপ্পি (২৭), মো. আজিজুল শেখ আইদুল (৪০), মো. দিদার মিয়া (৩৯), মো. শরীফ (২৯), মো. তামিম মিয়া (২২), নূর মোহাম্মদ হাসান ওরফে মো. হাসান মিয়া (৩২), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. আবুল কাশেম (৫২), মো. রিফাত হোসেন মিমু (২৯), মো. সুমন (২৪), ও সোহাগ আহম্মেদ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।