শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে আজ গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহাগ, মো. জয়নাল আবেদীন, মো. রিফাত, শুভ চৌধুরী, মো. নাফিউর ইসলাম, মো. নাদিম, মো. রাফি, মো. প্রাপ্ত, লিমন, আরিফ আহমেদ রবিন, মো. নাহিদুল ইসলাম, সাইম ইসরাত জয়, আবদুর রহমান, মো. রুবেল, শাহিন মোল্লা, আরিফুল ইসলাম আরিফ, আরিফ হোসেন, মো. সুজন, মাসুদ রানা, মো. রাকিবুল হাসান, সাদ্দাম খান, সবুজ পাঠান, মো. হৃদয়, মো. শাকিল মোল্লা, মারুফ হোসেন, মোখসুফুর কাদির মিশু, মো. তানভীর সিদ্দিকী, মো. ইয়াসিন, মো. হাসিব, দিগন্ত মন্ডল, এলেন অধিকারী, এডিসন টিপু, মো. হাবিব, মো. ইখতিয়ার চৌধুরী শুভ, মো. জাহিদ, মো. সাজিদ মোল্লা, মো. আব্দল্লাহ, মো. রাকিব, মো. মোস্তফা ইকবাল জাবেদ ওরফে মনি, মো. ইসমাইল হোসেন, জামাল উদ্দিন, মো. পারভেজ ও রিনা আক্তার।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।