বাসস
  ০৭ আগস্ট ২০২৬, ০০:৩১

তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৬

ছবি: ডিএমপি

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুস সালাম, মো. তাজুল ইসলাম, মো. আরাফাত, শাহাদাত হোসেন ওরফে অপূর্ব মল্লিক ওরফে অপূর্ব, মো. আলামিন, মালা বেগম, মো. আরিফ, মো. সাজ্জাদ হোসেন সৌরভ, মো. সোহেল, সেলিনা, মো. আ. রহিম শিকদার, মো. আমির হোসেন, মো. খোকন, আমির হোসেন, মো. মিরাজুল ইসলাম দিপু, মো. রাজু, মো. হৃদয়, মো. ফাহিম, মো. হোসেন, মুরাদ, মো. বিজয়, মো. শাহিল ওরফে সোহেল, জিন্না মোহাম্মদুর রহমান বোমা, মো. রাকিব মিয়া, রাজিব মিয়া, মো.  কাল্লু, মো. ইসলাম, মো. রায়হান, রাকিব, হৃদয়, মো. রাসেল মিয়া, মো. কামরুল হাসান, মো. জীবন, মো. মিল্লাত হোসেন, মো. ইমন হোসেন, মো. মোবারক, মো. সজল মিয়া, মো. সোহাগ, মো. সবুজ, মো. বাপ্পি, মো. ফয়সাল, মো. আবু সাইদ, মো. তারেক ওরফে তানভীর, মো. রাব্বি, মো. রিয়াজ, মো. শাহজাহান, মো. শামীম, রঞ্জু, মো. ফরিদ হোসেন, সেলিনা সাত্তার ওরফে পলাশ, মো. দুর্জয়, মো. রাহাত, বিশাল মিয়া, মো. আব্দুল বিল্লাল, মো. রেজাউল করিম, মো. লিয়াকত।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪, শেরেবাংলা নগর থানায় ৬, মোহাম্মদপুর থানায় ২২, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ ও হাতিরঝিল থানায় ১১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।