শিরোনাম

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ বুধবার তাদের গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- অমিত কর্মকার, রুবেল ওরফে হাবিবুর রহমান, মো. সানি, মো. জাকির হোসেন, মো. বাদশা, মো. ইমরান হোসেন, তাসফিয়া, মাহিদুল ইসলাম, লাইজু বেগম, মেহেদী, রকি হোসেন, মাহফুজা খাতুন, মো. সোহান, মারুফ, আব্দুল আহাদ, মো. রাশেদ, মো. শাহীন মোল্লা ওরফে শামীম, মো. রাসেল, মো. শাহিন, মো. জসিম (৫০)।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।