বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৫:০১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৫৯, মতিঝিল বিভাগ ৭৪, তেজগাঁও বিভাগ ৫৩, মিরপুর বিভাগ ১১৫, গুলশান বিভাগ ৪৩, উত্তরা বিভাগ ৫২, সিটিটিসি ১১ ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১টি জিপগাড়ি, ১ টি মোটর সাইকেল, ১টি অটোরিক্সা, ১টি পানির মিটার, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১ টি হার্ডডিস্ক, ১টি মনিটর, ২১ টি মোবাইল ফোন, ১৩৫ টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১ টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, ০১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।