বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১২:২৩

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র সমাবেশ

ছবি : বাসস

রাজশাহী, ৬ আগস্ট, ২০২৬ (বাসস): জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্রি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহিন শওকত।

সমাবেশে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাগণ।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদের সভাপতিত্বে ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, অলিউল হক রানা, অ্যাড. আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেস্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ এবং ওয়ার্ড বিএনপির নেতৃবন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এরআগে দলে দলে মিছিল নিয়ে মহানগর বিএনপির সমাবেশে যোগ দেন দলীয় নেতা-কর্মীরা।