শিরোনাম

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীতে যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, মঙ্গলবার যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল-মনিরুল ইসলাম (৩৬), মো. সোনা মিয়া (৩৮), মো. ইব্রাহিম (২৫), মো. কাউসার আলী (৩৫), মো. ইসমাইল হোসেন (৩৫), মো. জুয়েল (২৯), মো. ফাহিম (১৭), মো. সুমন (২৫), ইকবাল (২৭), বাবু (৩০), রাসেল (২৫) ও ইকবাল হোসেন (৪৫)।
একই দিন মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-মো. সুমন (২৫), মো. বশির খান (৩৮), মো. মিরাজ (৩৬), রিয়াজ শেখ (২২), রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), শাকিল আহমদ চৌধুরী (৪২), জিহাদ (২৩), রাকিবুল (২৪) ও হাছিবুল (২৫)।
অপরদিকে তুরাগ থানাধীন বিভিন্ন এলাকা আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-মো. ওয়াশিম (২০), নিরঞ্জন কুমার (৩০), আসাদুল (২২), জুয়েল রানা (২০), রাজীব (১৯), ওয়াসিম (২০), মো. মিজানুর রহমান (২৪), মো. উজ্জল মিয়া (২৩) ও মো. স্বপন (২৭)।
তাদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।