শিরোনাম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৬৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১টি মামলা হয়েছে, ট্রাফিক-লালবাগ বিভাগে ১০৫টি মামলা হয়েছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩০টি মামলা হয়েছে. ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৭টি মামলা হয়েছে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩৬টি মামলা হয়েছে, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯৬টি মামলা হয়েছে, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩০টি মামলা হয়েছে ও ট্রাফিক-গুলশান বিভাগে ১৪৩টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৬১৮টি গাড়ি ডাম্পিং ও ৩২০টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।