শিরোনাম

রাজবাড়ী, ৪ আগস্ট ২০২৬ (বাসস): জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের ২০ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল মঙ্গলবার দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।
২০ সদস্যের এই দলে জেলার ১৩ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রশিক্ষণার্থী এবং ২ জন শিক্ষক রয়েছেন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
এসময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা সহ জেলা শিল্পকলা ও অ্যাক্রোবেটিক কেন্দ্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
কালচারাল অফিসার সুজিত কুমার সাহা জানান, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে রাজবাড়ীতে অবস্থিত বাংলাদেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটির যাত্রা শুরু হয়।