শিরোনাম

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. লিটন মিয়া (৪৭), মো. নাহিদ হোসেন মাহিন (২৫), মো. পারভেস (২৬), মো. মাসুম (২৮), জেসমিন (৪০), মেহেদী হাসান (২৪), মো. রাব্বি (২৩), মো. হাসান (২৯), সাইফুল (২৫), মো. আমির হোসেন বেনতারা (২৮), সুমন শুভ (২০), বায়েজিদ (১৮), কামরুল (১৯), আব্দুল্লাহ ইউসুফ (২৫), মো. আজিজুল ইসলাম (২৩), মো. সিফাত হাওলাদার (২০), মো. মাসুম, শরিফ, মো. হোসাইন (২১), মো. কামরান শেখ মিলন (২৮), মো. রাসেল আহম্মেদ (২৫), আরিফ (২৪), মো. জসিম (৩৫), মো. সাদ্দাম সরকার (৩৫), মো. ফয়জুল ইসলাম (৩৬), মো. আবুল (৩৮), মো. বাবলা (৩০), মো. ইয়াছিন (১৯), মো. কামরান (২৬), মো. আব্দুল গনি (৫২), মো. সুলতান (৪০), মো. আবুল কাশেম (৫২)।
এছাড়া রয়েছে- মোস্তাফিজুর রহমান সুমন (৩৫), মহসিন (৪৫), মো. দিপু ব্যাপারী (৩০), মো. শাহিন গাজী (২৫), মো. সুজন (২০), মো. রকিব ওরফে রকি (১৮), মো. রাফাত (২০), মো. রাজীব (১৯), মো. সাজ্জাদ (১৯), মো. সাইম (২০), আকাশ (২০), মো. রাশেদ (২৭), মো. কামরুল মিয়া (৩০), মো. জসিম (৪৫), মো. মিস্টার আলী (৩৮), মো. মোরশিদুল (৪৫), মো. আলমগীর হোসেন (২৪), মো. রনি ওরফে আকাশ (২৪), মো. দুলাল হোসেন (৩৮), মো. রুহুল ওরফে জুলহাস (২৮), মো. ইয়াছিন (২৫), মো. কোরবান আলী (২২), মো. সালমান ঢালী (২৪), শ্রী রণজিৎ দাস (১৯), মো. বেদন (৩০), মো. সুজন (২২), রাকিব হাসান (২৩), মো. মিনহাজ (১৯), মো. জাহিদুল ইসলাম (২০), মো. নাজমুল, মো. রাজু আহমেদ (২৮), মো. সাকিব (২৪), মো. শাহীন (৩১) ও মো. রিপন (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন, মোহাম্মদপুর থানায় ২৯ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন ও হাতিরঝিল থানায় ৯ জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।