বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৫:৪৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন পেছাল 

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন পেছানো হয়েছে।  পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই উদ্বোধনী তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। তবে প্রতিযোগিতার পরিবর্তিত সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত খেলার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।