শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে চার সদস্যের আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে আজ রোববার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনটির সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের বিদ্যমান সকল কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত আংশিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি অপর্না রায় দাস, সিনিয়র সহ-সভাপতি রমেশ দত্ত, সাধারণ সম্পাদক বাবু মিল্টন বৈদ্য এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।