শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬(বাসস) : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আজ রোববার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।