শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬(বাসস) : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা একাডেমি আল মাহমুদ লেখক কর্নারে গতকাল শনিবার বিকেলে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
‘অ আ ক খ’ আয়োজিত এ বইপড়া ও সাহিত্য আড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষার্থীসহ সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন।
আড্ডায় মূলত সাহিত্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, তাদের পাঠ এবং প্রতিক্রিয়া শোনা হয়। সাধারণ পাঠকেরা কী ভাবছে, কী পড়ছে এবং সাহিত্য নিয়ে কী করতে চায় সেসব উঠে আসে এ আড্ডায়।