শিরোনাম

ঢাকা, ০২ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৫ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৪ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি, ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬ টি বাস, ৬ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭২ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৩ টি গাড়ি ডাম্পিং ও ২৬০ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।