বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৬:৪০

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান ড. মো. সাব্বির মোস্তফা খান

ড. মো. সাব্বির মোস্তফা খান। ছবি: সংগৃহীত

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান।

আজ রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন, ২০২৬’ এর ধারা ৭(১)অনুযায়ী তাকে তিন বছর বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

নিরাপদ পানীয় সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং নিষ্কাশন ব্যবস্থা পরিচালনার কাজ করে থাকে ওয়াসা। এটি ভূগর্ভস্থ ও নদীর পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়িঘরে পৌঁছে দেয় এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার দায়িত্ব পালন করে।