শিরোনাম

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. খোকন (৫২), মো. আলী হাসান (৩১), ইসমাইল ওরফে কালু (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. ইউসুফ গাজী (৩০), মো. সাইফুল উদ্দিন (৪২), মো. শরীফ, মো. রাকিব হাসান বাবু (২৩), মো. জাবেদ (২৯), মো. জাকির (৩২), শাহিন বাবু (২৭), মিজান মৃধা (৩০), মো. সিরাজ উদ্দিন হিমেল (২৬), জোমা বেগম (২৫), ইয়াসিন আরাফাত রাফি (২১), শাহিন মিয়া (৫১), ইয়াছিন (২০), আরিফ (২৬), নাসির (৩৮), হাসান উল্লাহ কালু (৪০), মো. পলক (২২), মো. সবুজ (৩০) ও মো. সাদ্দাম (৩৪)।
অন্যদিকে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- পলাশ চৌধুরী (৪৮), জাহিদ শেখ (৪০), মো. পারভেজ (২৪), মো. শরিফ (৩৬), জসীম উদ্দিন (৪৫), মো. সিয়াম (২০), মো. আমিনুল ইসলাম (৩৮), মো. তোফাজ্জল (২০), মো. হানিফ (৩৬), মো. সামিউল (২৩), ইউনুস আলী (৩৫), মো. ওমর ফারুক (৩৬), মো. কামাল হাওলাদার (৩২) ও মো. জাফর আহম্মেদ (২৮)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।