শিরোনাম

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পৃথক অভিযানে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো-মো. মানিক মিয়া (৪২), আবুল কাশেম তুষার (৩৬) ও ইয়াছিন আরাফাত (২৭)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪০ পিস ইয়াবাসহ মো. মানিককে গ্রেফতার করা হয়। অন্যদিকে, রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ আবুল কাশেম ও তুষারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।