বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৭:৩৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৬৩০০টি মামলা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দু’দিনে ৬ হাজার ৩০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক,  ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১০২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫০ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬টি বাস, ৪০৩টি ট্রাক, ২৩১টি কাভার্ডভ্যান, ২৫৯টি সিএনজি ও ৪২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৫৭ ট মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯টি বাস, ১২৯টি ট্রাক, ১৬৪টি কাভার্ডভ্যান, ১৬৪টি সিএনজি, ৭১৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ২৬টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৫টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।