বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১৭:২৭

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩টি

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ রমনা বিভাগে ২১ জন, ওয়ারী রমনা বিভাগে ৪৮ জন, মতিঝিল রমনা বিভাগে ৩৪ জন, তেজগাঁও রমনা বিভাগে ৪৮ জন, মিরপুর রমনা বিভাগে ১৩৫ জন, গুলশান রমনা বিভাগে ৫১ জন, উত্তরা রমনা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা রমনা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন ও  একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।