শিরোনাম

শরীয়তপুর, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি মিয়া নুরউদ্দিন আহম্মেদ অপু সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
পরে, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।