শিরোনাম

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
আজ (শুক্রবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো-মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) ও অনিক হাসান (২৫)।
এদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।