বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৬:০৮

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. আল-আমিন (২১), মো. আবু সাঈদ (২৯), মো. আকাশ (২৯), মো. দুলাল (৫২), মুরছালিন ইসলাম সামি (২৪), জুবায়েরুল ইসলাম সিজান (২৮), আমিন (১৯), মো. আফছার কাওছার (২২), তাজ উদ্দিন আহমেদ (২৬), মো. সাইফুল ইসলাম (৩২), মো. ফয়জুল হক (২৬), মো. শান্ত কাজী (২৪), মো. ইব্রাহিম (১৯), মো. রাব্বি (১৯), মো. মেহেদী (১৯), মো. তুহিন মোল্লা (৩৯), মো. হাসান (৩২), মো. তাওহিদ মাতব্বর (২৬), মো. শাকিব (২১), মো. বাবুল (২৫), মো. আমির হোসেন (২৫), নুরনবী (২৬), মো. এনামুল হক (৩২), মো. বাবু (২৬), মো. আবু জাফর (২৫), মো. আ. রউফ (৫০), মো. রানা (৫৫), মো. মোশারফ হোসেন (৩৫), মো. রুবেল (৩২), আব্দুল্লাহ আল আসিফ (২৭), নুর আলম (২৫), মো. রাকিব (৫০), মো. রুবেল হোসেন (২৫), মো. হাবিব (৩৯), ছাব্বির আহমেদ অপূর্ব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।