বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৫:৪০

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ৩,১৭২টি মামলা

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার ১৭২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। 
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। 


ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫ টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১১২ টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস,  তিনটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি, ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১ টি মামলা হয়েছে। 
ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৭১৫টি গাড়ি ডাম্পিং ও ১৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।