বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৪:৪৪

রাজধানীর মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর মুগদা থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. নাজমুল (২৩), রাসেল (২৫), মর্জিনা বেগম, মো.ওবাইদুল ইসলাম (৩২), মো. মোস্তফা কামাল (৩৪), সবিজ হোসেন প্রধান, নেকমত আলী ওরফে টেম্পু ওরফে বাটন (৩৫), মো. যুব ওরফে নিজুর ডান হাত (২১), মো. শেখ ফরিদ (২৭), মো. আব্দুল কাদের (৫১) ও মো. ০রায়হান (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।