শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ। বুধবার এই অভিযান পরিচালিত হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. রমজান (২৫), নয়ন সরকার, মো. সুরুজ (২১), মো. সাইফ জাহান ওরফে সুবিন (২৫), বকুল ঋষি (৩২), মো. টুটুল (২৬), মো. সোহেল (৩৬), রাব্বি (২৬), মো. জাহিদ (৪০), অমিত বাড়ৈ (২৮), মো. বাবুল (৫২), মাসুদ রানা (৪০), মো. আল-আমিন (২৪), মো. ইকবাল হোসেন (২৫) ও মো. আঙ্গুর (২৫)।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. ইয়াসিন (২১), মো. ফয়সাল হোসেন (৪০), অর্জুন সরকার (২৩), মো. সোহেল রানা (১৯), মো. লিটন মিয়া (৩৫), মো. হুমায়ুন বাসার ওরফে রাকিব (৩২), মো. আমির হোসেন (৩৭), বাচ্চু শেখ (৪০), মো. জুয়েল (১৮) ও মুজাহিদ (২৩)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।