বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৯:২৫

মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮২ জন গ্রেফতার

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল (মঙ্গলবার) বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ (বুধবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ১৫ জন, খিলগাঁও থানায় ১৭ জন, রামপুরা থানায় ১০ জন, মুগদা থানায় ৬ জন, মতিঝিল থানায় ১১ জন এবং সবুজবাগ থানায় ১২ জন রয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।